শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ফের করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফের করোনায় আক্রান্ত মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফের করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ মে) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে তিনি তিনবার করোনায় আক্রান্ত হলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সোমবার থেকেই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করছিলেন বলে জানান শায়রুল।

শায়রুল কবির খান বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় কোভিড–১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন মহাসচিব স্যার। তিনি গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন।’

তিনি আরো বলেন, ‘মির্জা ফখরুল স্যার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হবেন। সেখানেই করোনার চিকিৎসা নেবেন।’

এর আগেও বেশ কয়েকবার করোনায় আক্রান্ত হন ফখরুল।

আফ/দীপ্ত নিউজ