শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ফেব্রুয়ারি মাসের মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেব্রুয়ারি মাসের মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: হাসনাত

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সরকার সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে‌ মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দল দমন করা হয়েছে। তবে ৫ আগস্ট পর এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা ব্যক্তিকে ইনডেমনিটি দিচ্ছি। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চাই।

‘নির্বাচন নিয়ে দলের অবস্থান‘ সম্পর্কে তিনি বলেন, এমনভাবে এনসিপি ফ্রেম করা হয়, যে আমরা নির্বাচন বিমুখ। নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, নির্বাচন আগামীকালও হতে পারে। তবে আমাদের ফোকাস হচ্ছে সংস্কার বাস্তবায়নের এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে।

তিনি আরও বলেন, সদিচ্ছা থাকলে ও রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব।

এ সময় ‘গুম কমিশন‘ স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ।

 

এসএ