শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক গ্রেফতার

আদীব জামাল
আদীব জামাল
ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক গ্রেফতার

ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রায়ের বাজার পোস্ট অফিস গলির একটি বাসা থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে রায়ের বাজার পোস্ট অফিস গলির একটি বাসা থেকে বকুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর বকুলকে বিকালে ফেনী এনে আদালতে হাজির করলে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদ্বিপ কুমার দাস গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, বকুলের বিরুদ্ধে অন্তত ২৩টি মামলা রয়েছে। আদালত আদেশে তাকে ফেনী কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ