শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীর ৪ ওসি ফেনীতেই থেকে গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীর ৪ ওসি ফেনীতেই থেকে গেল
ফেনীর ৪ থানার ওসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় ফেনীতে চারটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তাদের সবাইকে জেলার মধ্যেই বদলি করা হয়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: রাজধানীর ৩৩ থানার ওসি বদলির তালিকা চূড়ান্ত

বদলিকৃত ওসিরা হচ্ছেন– ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্ধীপ রায়কে সোনাগাজী মডেল থানায়, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমামকে ছাগলনাইয়া থানায় বদলি করা হয়েছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিনকে ফুলগাজী থানায় ও ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিমকে দাগনভূঞা থানায় বদলি করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামুন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ