শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীর শারীরিক প্রতিবন্ধী জাহিদ পেলো হুইলচেয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীর শারীরিক প্রতিবন্ধী জাহিদ পেলো হুইলচেয়ার

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ফেনীর পরশুরামের জাহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান। জাহিদুলকে চলাচলের জন্য একটি অত্যাধুনিক মডেলের হুইল চেয়ার উপহার দিয়েছেন।

বুধবার (২৪ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অধম্য মেধাবী জাহিদুল ইসলামকে তিনি হুইলচেয়ারটি উপহার দেন। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন।

জাহিদ হুইলচেয়ারে চড়ে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছে। তিনি হুইল চেয়ারে বসেই খাওয়া দাওয়া, স্কুলে যাতায়াত, পড়ালেখাসহ যাবতীয় কাজ করেন। এনিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি নজরে আসে পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের। এরপর তিনি জাহিদকে একটি চেয়ার উপহার দেয়ার উদ্যোগ নেন।

জাহিদ অত্যাধুনিক হুইলচেয়ার উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেন। তিনি মিজানুর রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ প্রসঙ্গে পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, গণমাধ্যমে জাহিদের অধম্য মেধা এবং পড়ালেখার প্রতি প্রবল ইচ্ছা শক্তির কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়াই। তার জীবন যেহেতু হুইল চেয়ারেই সীমাবদ্ধ তাই আমি তাকে অত্যাধুনিক একটি হুইল চেয়ার উপহার দিয়েছি। ভবিষ্যতে তিনি যদি কলেজে ভর্তি হয়ে উচ্চ শিক্ষাগ্রহণ করতে চান আমি তাঁর পড়ালেখার যাবতীয় খরচ বহন করবো।

 

আবদুল্লাহ আল–মামুন/এমি/দীপ্ত নিউজ