শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ২ যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীতে ২ যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

ফেনীতে খাল ও স’মিলের সামনে থেকে যুবলীগের দুই নেতার মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) ফেনী সদর ও সোনাগাজী উপজেলা থেকে দুজনের মরদেহ উদ্ধার হয়।

স্থানীয় লোকজন জানান, সকালে সাহেবেরহাট এলাকায় খালের পানিতে মরদেহ ভেসে আসে। পরে একটি সেতুর নিচে এসে মরদেহটি ঝোপের মধ্যে আটকা পড়ে। খবর পেয়ে দুপুরে স্বজনরা মরদেহটি উদ্ধার করে নিয়ে যান। সোনাগাজীতে উদ্ধার হওয়া লাশটি মুশফিকুর রহমানের। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক পদে ছিলেন। দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সাহেবেরহাট এলাকার একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।

উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল আলম বলেন, মরদেহের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কেউ মরদেহ উদ্ধারে আসেননি। পরে তিনি স্বজনদের ডেকে মরদেহটি বুঝিয়ে দিয়েছেন।

এদিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বাদশা মিয়া কানা বাদশা (৪০) নামের যুবলীগের এক কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। তার মাথায় ও হাতে জখমের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।

সকালে উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবি বাজারে একটি স‘মিলের সামনে থেকে বাদশার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বাদশা মিয়া বালিগাঁও ইউনিয়নের মধুয়্যাই গ্রামের ব্যাপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী নিহত বাদশার পরিবারে খবর দেন। পরে স্বজনেরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে জানাজা শেষে মরদেহের দাফন করা হয়।