শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে শিয়ালের কামড়ে আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে  শিয়ালের কামড়ে আহত ৭

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার শিয়ালের কামড়ে শিশু সহ ৭ জন আহত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ও রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের জাঙ্গালিয়া, আবদুল নবী, ভবানীপুর ও বেতুয়া গ্রামের বিভিন্ন বাড়িতে ডুকে, রাস্তায় ও উঠানে গিয়ে শিশু– মহিলাসহ ৭ জন কে একটি শিয়ালটি কামড় দেয়। ৩ জনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকী ৪ জনকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ব্যাক্তিরা হলেন– আবদুল নবী গ্রামের তৌহিদুল ইসলামের মেয়ে সাইমা হোসেন(৭), জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে নিলয়(১৭), মেয়ে শামীমা আক্তার (২৫), আবদুল মান্নানের স্ত্রী সুরমা বেগম(৪৫), ভবানীপুর গ্রামের আবদুর রহিমের স্ত্রী ফেরদৌস আরা(২৫), ফারুক হোসেনের ছেলে জুবায়েদ হোসেন(১৪), বেতুয়া গ্রামের মো.হানিফের ছেলে সালমান(৩) গুরুতর আহত হয়েছে। আহত

ফেনী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফ ইকবাল জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে শামীমা আক্তারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

দাগনভূঞা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা জানান, ধারণা করছি শিয়ালটি জলাতঙ্ক ভাইরাসে আক্রান্ত হয়েছে। শুনেছি শিয়ালটি এলাকাবাসী মেরে ফেলেছে।

 

আল–মামুন/এসএ