শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে রেস্তোরাঁয় হামলার ঘটনায় ৩জন গ্রেপ্তার

আদীব জামাল
আদীব জামাল
ফেনীতে রেস্তোরাঁয় হামলার ঘটনায় ৩জন গ্রেপ্তার

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ধানসিঁড়ি রেস্তোরাঁয় হামলা–ভাংচুর ও কয়েকজনকে কুপিয়ে আহতের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার ( ৩০ সেপ্টেম্বর) গভীর রাতে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাস জানান, শুক্রবার সন্ধ্যায় শহীদ শহীদুল্লা কায়সার সড়কে প্রকাশ্যে হামলার ঘটনার পর জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। শনিবার রাতে ফুলগাজী থেকে এজাহারভুক্ত আসামী সাব্বির হোসেন, সৈকত ও তাদের সহযোগী আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, শুক্রবার রাতে হোটেল মালিক আবদুল কাদের শিপন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। আসামীরা সবাই ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটুর অনুসারী। গত বুধবার পিটুকে মাস্টার পাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার জেরে পিটুর প্রতিপক্ষ ১৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শফি উল্লাহ শুভ, তার মামা শিপন ও বন্ধু পারভেজকে কুপিয়ে আহত করা হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ