শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে মালবাহী কাভার্ডভ্যানে আগুন

আদীব জামাল
আদীব জামাল
ফেনীতে মালবাহী কাভার্ডভ্যানে আগুন

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

সোমবার (১৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও কাভার্ডভ্যানটির সামনের অংশ এবং পেছনে থাকা মালামালও ক্ষতিগ্রস্থ হয়।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাত দেড়টার পর খবর পেয়ে তারা ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রনে আনেন। কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টুন ভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিলো। এটি ‘ডায়মন্ড কার্গো সার্ভিস‘ নামের একটি প্রতিষ্ঠানের পরিবহন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যেতে দেখা গেছে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলামসহ পুলিশের একটি টিমকে। মোটর সাইকেল নিয়ে মহড়া দিতে দেখা গেছে ছাত্রলীগ–যুবলীগের নেতা–কর্মীদেরও। 

পুলিশ ও ফায়ার সার্ভিস ধারণা করছে আগামী ৪৮ ঘন্টার হরতালকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের লোকজন এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটাতে পারে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ