শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ভোক্তা অ‌ধিদপ্তরের অ‌ভিযান, তিন প্রতিষ্ঠানকে জ‌রিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে ভোক্তা অ‌ধিদপ্তরের অ‌ভিযান, তিন প্রতিষ্ঠানকে জ‌রিমানা

ফেনীতে ভোজ‌্যতেল, খেঁজুরসহ নিত‌্যপণ্যের বাজারে অ‌ভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী বড় বাজারে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম।

সহকারী প‌রিচালক জানায়, অ‌তি‌রিক্ত মূূল্যে সয়াবিন তেল ও ছোলা বি‌ক্রি, আমদা‌নিকৃত পণ্যে ইচ্ছে মতো মূূল্যের ট‌্যাগ লাগানো এবং দৃশ‌্যমান স্থানে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না ক‌রায় ভোক্তা অ‌ধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪০ ধারায় মেসার্স ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা, সানওয়ে সুপারসপকে ৫ হাজার টাকা, মেসার্স সোহেল এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এতে জেলা বিশেষ টাস্কফোস টিমের সদস‌্যরা অংশগ্রহণ করেন। অভিযানে উপ‌স্থিত ব‌্যবসায়ী ও ভোক্তা সাধারণের মাঝে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান সম্ব‌লিত লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের এক‌টি টিম উপ‌স্থিত থেকে সা‌র্বিক সহযোগিতা করে।

মো. আছাদুল ইসলাম বলেন, ভোজ‌্যতেলের ডিলার পয়েন্ট, পাইকা‌রি ও খুচরা দোকানগুলোতে মনিট‌রিং করা হয়। তেলের সরবরাহ, মজুদ প‌রি‌স্থি‌তি ও সাপ্লাই চেইন ঠিক আছে কিনা তদার‌কি করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব‌্যাহত থাকবে।

মামুন/ইএ