শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে বাস-সিএনজি অটোরিক্সার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে বাস-সিএনজি অটোরিক্সার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৩

যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কেশব চন্দ্র আচার্য (৫৭) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। ঘটনায় সিএনজির চালকসহ ৩ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে ফেনীর দাগনভূঞায় উপজেলার দুধমুখার এলাকার ওলাল মিয়ারটেকে এ দূঘটনা ঘটে।

নিহত কেশব চন্দ্র আচার্য নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামের রাজেন্দ্র কুমার আচার্যের ছেলে।

আহতরা হলেন– আনোয়ার হোসেন, মোকারম হোসেন ও আসফাক ইসহাক। তাদেরকে কোম্পানীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ফেনীগামী বসুরহাট এক্সপ্রেস দুধমুখার ওলাল মিয়ার টেকে পৌঁছালে দাগনভূঞা খেকে বসুরহাটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ৪ জন আহত হন। এদের মধ্যে কেশব চন্দ্র আচার্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

 

আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ