শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ফ্রি চিকিৎসা পেলো শতাধিক রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে ফ্রি চিকিৎসা পেলো শতাধিক রোগী

 

ফেনীতে ‘স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’ আয়োজিত তৃতীয়বারের মতো ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পেলো শতাধিক রোগী।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি) ডা. সুব্রত ভৌমিক ও শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্টোলিভার ইনস্টিটিউট এন্ড হসপিটালের এফসিপিএস (গাইনি এন্ড অবস্) মেডিকেল অফিসার ডা. সিরাজাম মুনিরা রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করেন।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণের সার্বিক তত্ত্বাবধায়ক রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।

স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের ফাউন্ডার সুইডেন প্রবাসী তোফায়েল আহমেদ জানান, ২০২২ সালে ফাউন্ডেশনটি “সুবিধা বঞ্চিতদের স্বপ্ন পূরণের সারথী” এ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ফাউন্ডেশনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ, ঘর প্রদান, টিউবওয়েল প্রদান ও গরিব অসহায়দের নগদ অর্থ সহায়তা প্রদানসহ নানা মানবিক কাজ করে যাচ্ছে।

মেডিকেল ক্যাম্প আয়োজনে আর্থিক সহযোগিতা করেছেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও রুবেল বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুল হক রুবেল, সুইডেন প্রবাসী রাজু আহমেদ, নজিব অভি, বিথুন কুমার, উম্মে সুমাইয়া, ওমান প্রবাসী আফতাব উদ্দিন, দিদার আহমেদ।

 

 

এসএ/দীপ্ত নিউজ