শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ডিমের বাজারে অস্থিরতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীতে ডিমের বাজারে অস্থিরতা

 

সরকারিভাবে দাম বেধে দেওয়ার পরও ফেনীর সোনাগাজীতে ডিমের বাজারে অস্থিরতা বিরাজ করছে। গত দুই মাস ধরে খুচরা ও পাইকারি পর্যায়ে হাঁসের ডিমের দাম হালিতে ১৬ থেকে ২০ টাকা ও মুরগির ডিমের দাম ১০ থেকে ১২ টাকা বেড়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ও বুধবার বিকেলে সোনাগাজী পৌর বাজার, ওলামা বাজার, বক্তারমুন্সি বাজার, কাজীরহাট ও সোনাপুর বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে পাইকারি পর্যায়ে মুরগির ডিম প্রতি হালি ৪৮ টাকা এবং খুচরা পর্যায়ে ৫০ টাকায় বিক্রি হয়েছে। এখন সেই ডিম পাইকারি পর্যায়ে প্রতি হালি ৫২ ও খুচরা পর্যায়ে ৫৪ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ৫৬ টাকা হালির হাঁসের ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

অন্যদিকে শহরের মুদি দোকানগুলোতে লেয়ার মুরগির ডিম প্রতি হালি ৫৪–৫৫ টাকা, সাদা ডিম ৫২ টাকা এবং হাঁসের ডিম ৭০–৭২ টাকায় বিক্রি হচ্ছে।

ডিম কিনতে আসা রিকশা চালক আকবর হোসেন বলেন, সোমবার প্রতি হালি ডিম কিনেছেন ৪৮ টাকায়। এক দুদিনের ব্যবধানে আজ একই দোকানে সেই ডিম কিনতে গেলে ৫২ টাকা হালি চাচ্ছে।

আনিছুর রহমান নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, গত সপ্তাহে তিনি এক হালি হাঁসের ডিম কিনেছেন ৬৫ টাকায়। আজ দোকানে গিয়ে দেখেন, সেই ডিম এক লাফে ৭০ টাকা।

ফেনী পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেছেন, বড় কোম্পানিগুলোর কাছে ফেনীর স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা জিম্মি। ফেনীতে ২ হাজার ডিম উৎপাদনকারী খামার থাকলেও ব্যবসায় লোকসানের ফলে অনেকে ব্যবসা বন্ধ করে দিয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ