শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

আদীব জামাল
আদীব জামাল
ফেনীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ফেনীতে ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। তার কোন নাম ঠিকানা বা পরিচয় জানা যায় নি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা–চট্রগ্রাম রেলপথের ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে বারাহিপুর নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের চাকার নিচে পড়ে মারা যায়।

খবর পেয়ে ফেনী স্টেশন ক্যাম্প রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী রেল স্টেশনে নিয়ে যায়। সকালে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ফেনী রেল পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শনিবার রাত প্রায় ২টার দিকে ঢাকা–চট্রগ্রাম রেলপথের ফেনী রেল স্টেশনের ঢাকামূখী অদূরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ওই ব্যক্তি হেঁটে রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের চাকার নিচে কাটা পড়ে মারা যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ফেনী রেল স্টেশন মাষ্টার ও জিআরপি পুলিশ ক্যাম্পকে বিষয়টি জানায়।

খবর পেয়ে রেলওয়ের জিআরপি পুলিশ ওই স্থানে পৌঁছে রাতেই ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ফেনী রেল স্টেশনে নিয়ে যায়। আজ রোববার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনী রেল স্টেশনে দায়িত্বরত রেলওয়ে জিআরপি পুলিশের উপ–পরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী জানান, শনিবার রাত প্রায় ২টার দিকে ঢাকা–চট্রগ্রাম রেলপথের ফেনী রেল স্টেশনের অদূরে বারাহিপুর নামক স্থানে একটি মালবাহী ট্রেনের চাকায় কাটা পড়ে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মারা যায়। মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

তিনি জানান, রাতেই ওই স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তিনি জানান, ওই ব্যক্তির পরনের পোশাকও ছিড়ে টুকরো হয়ে গেছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ