শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে গণেশ পূজায় হাজারো ভক্তের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে গণেশ পূজায় হাজারো ভক্তের ঢল

ফেনীতে ৮ম বারের মতো সর্বজনীন গণেশ পূজা উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে হাজারো ভক্তের ঢল নামে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে জয়কালী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

গণেশ পূজা উদযাপন কমিটি ফেনীর (ভারপ্রাপ্ত) সভাপতি বাবুল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দাস।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন পূজা উদযাপন কমিটির সারথী নয়ন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটি ফেনীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ নাথ বৃত্ত।

শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও পূজার মাহাত্ম্য নিয়ে একটি থিম উপস্থাপিত হয়। যা ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা উপভোগ করেন। এর আগে দুপুরে ভক্তের মাঝে প্রসাদ বিতরণ ও মাতৃ ও পিতৃ পূজা করে সারথীবৃন্দ।

আলোচনা শেষে গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে গণেশ পূজার শুভ অধিবাস ও গঙ্গা আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়।পরে একইদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসএ/দীপ্ত নিউজ