শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে আহত ৬ সাংবাদিককে অনুদান দিল জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীতে আহত ৬ সাংবাদিককে অনুদান দিল জামায়াত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ সংগ্রহকালে আহত ছয় সাংবাদিককে অনুদান দিয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ফেনী প্রেসক্লাবে আহত সাংবাদিকদের এ অনুদান তুলে দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর একে এম শামসুদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুফতি আবদুল হান্নান ও মিডিয়া সমন্বয়ক আ ন ম আবদু রহিম প্রমূখ।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, দেশের সকল ক্ষেত্রেই সাংবাদিকরা তাদের লেখা দিয়ে দেশের মানুষকে আলোর পথ দেখিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন। ফেনীতে ৬ সাংবাদিক আহত হয়েছেন বলে আমরা জেনেছি। সংগঠনের সামর্থ্য অনুযায়ী সামান্য অনুদান তাদের মাঝে বিতরণ করেছি।

 

আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ