শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন

 

ফেনীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য, সিএম লাইসেন্স বিহীন উৎপাদন–বাজারজাতের অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে ফেনীর ফুলগাজী মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই সূত্র জানায়, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফুলগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন এর নেতৃত্ব অভিযান চালায়।

অভিযানে দেখা যায়, ফুলগাজী মহিলা কলেজ রোডে মেসার্স মায়ের দোয়া ফুড প্রোডাক্টস বিএসটিআই হতে সিএম লাইসেন্স বিহীন পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন ও বিক্রি বিতরণ করায় বিএসটিআই আইন–২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ফুলগাজীর মেসার্স শাহীন বেকারী অস্বাস্থকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন করায়, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী পরিচালক (সিএম) ও ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ, এছাড়া বিএসটিআই কুমিল্লা এর প্রতিনিধিবৃন্দ ও ফেনী জেলা পুলিশের সদস্যবৃন্দ সহায়তা করেন।

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা শাহাদাত হোসেন অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

 

এসএ/দীপ্ত নিউজ