শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খেলা

ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি মার্সেলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি মার্সেলো

প্রিয় বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের বড় তারকা মার্সেলো ভিয়েরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানান ৩৬ বছর বয়সী এই লেফট ব্যাক।


রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা খেলোয়াড়দের একজন মার্সেলো। তারই স্বদেশি রবার্তো কার্লোসের উত্তরসূরি হিসেবে রিয়ালের অফহোয়াইট জার্সি গায়ে চড়িয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বাঁ প্রান্তে দারুণ জুটি গড়েছিলেন মার্সেলো। ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে তার নাম ইতিহাসে লেখা থাকবে।

রিয়ালে সাড়ে পনেরো বছরের ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ছয়টি লা লিগার শিরোপা জেতা মার্সেলো ইনস্টাগ্রামে তার ক্যারিয়ারের চুম্বক অংশগুলোর একটি ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।