শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন, হত্যা, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদ এবং তাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশে ঝিনাইদহের কালীগঞ্জে ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, ফারুক নোমানী. গাজী ইয়াসিন আলী, খালিদ হাসান বিন শহীদসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, ইহুদিবাদি অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনি মুসলমানদের ওপর ভয়াবহ জুলুম চালাচ্ছে। একই সঙ্গে তাদের ওপর ধারাবাহিক নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। এটা শুধু মুসলিম নিপীড়নই নয়, বরং ভয়াবহ পর্যায়ের মানবতাবিরোধী অপরাধ ও আমাদের যদি সামর্থ্য থাকত তাহলে মজলুম ফিলিস্তিনি মুসলমানদের সঙ্গে মিলে ইহুদিবাদী জালেম ও অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে জিহাদে আমরাও শরিক হতাম। এছাড়াও ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেন তারা।

শাহরিয়ার আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ