শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা

ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রবিবার (২১ সেপ্টেম্বর) তিনটি দেশের সরকারের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য এখন আনুষ্ঠানিকভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

এক ভিডিও বিবৃতিতে স্টারমার বলেন, আজ শান্তি এবং দ্বি–রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করার জন্য, আমি স্পষ্টভাবে বলছি, এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।

ঘোষণার কয়েক ঘন্টা আগে, স্টারমারের ডেপুটি এই পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরে বিবিসিকে বলেন, এখন দুই–রাষ্ট্র সমাধানের পক্ষে দাঁড়ানোর সময়।

এর ফলে যুক্তরাজ্য প্রথম জি–৭ ভুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলো। অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিয়েছে।