শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপীয় দ্বীপরাষ্ট্র মাল্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপীয় দ্বীপরাষ্ট্র মাল্টা

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করবে ইউরোপীয় দ্বীপরাষ্ট্র মাল্টা।

সোমবার (২২ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় এ কথা জানিয়েছে।

এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। গাজা যুদ্ধের অবসান ঘটাতে দ্বি–রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রয়টার্স প্রতিবেদন অনুসারে, ভূমধ্যসাগরীয় দেশটির ফিলিস্তিনি স্বার্থের প্রতি সমর্থনের ইতিহাস রয়েছে। তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে দ্বি–রাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করেছে।

মাল্টা প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ঐতিহাসিক এবং মাল্টা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রাক্তন ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের স্ত্রী বেশ কয়েক বছর ধরে ইউরোপীয় দ্বীপরাষ্ট্রটিতে বসবাস করেছিলেন।

উল্লেখ্য, মাল্টা প্রধানমন্ত্রী রবার্ট আবেলা গত মে মাসে প্রথমবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পরিকল্পনা ঘোষণা করেছিলেন। কিন্তু পরে জাতিসংঘ সম্মেলন স্থগিত হয়ে যায়।

 

এসএ