শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপ মিন্দানাওয়ের উপকূলে শুক্রবার (১০ অক্টোবর)  একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। ফিলিপাইনের ভূতাত্ত্বিক সংস্থা শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ‘আগামী দুই ঘণ্টার মধ্যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।’

সংস্থাটি এই অঞ্চলের উপকূলীয় বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার অথবা আরও ভেতরের দিকে চলে যাওয়ার জন্য জোরালো পরামর্শ দিয়েছে।