শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ফিরছে ৩ দিন মেয়াদি ইন্টারনেট প্যাকেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিরছে ৩ দিন মেয়াদি ইন্টারনেট প্যাকেজ

 

তিনদিন মেয়াদি ডাটা প্যাকেজ আবারও ফেরানোর ইঙ্গিত পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের (বিএমপিসিএ) সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ এমন ইঙ্গিত দিয়েছেন।

বিএমপিসিএ সভাপতি বলেন, মোবাইল ডাটা প্যাকেজ নিয়ে গ্রাহকদের মতামত জানার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এজন্য জরিপ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা। এটি মূলত আগের ডাটা প্যাকেজে ফিরে যাওয়ার পদক্ষেপ মাত্র।

তিনি আরও বলেন, লোক দেখানো জরিপ করা হচ্ছে। বিটিআরসি পুনরায় ৩, ৫, ৭, ১৫ ও ৩০ দিন এবং আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজে ফিরতে চায়। তাই ধারণা করা যাচ্ছে পুনরায় ফিরবে ৩ দিন মেয়াদি ইন্টারনেট প্যাকেজ।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য তিন ও ১৫ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

 

এসএ/দীপ্ত সংবাদ