শিরোনাম
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল
দীপ্ত নিউজ
খেলা

ফিফার অভিযোগ অনুমাননির্ভর; সোহাগের আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিফার অভিযোগ অনুমাননির্ভর; সোহাগের আইনজীবী

যেসব নথিপত্রের ভিত্তিতে আবু নাঈম সোহাগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ফিফা, সেগুলো বাফুফ কার্যালয়ে পৌঁছেছে। এগুলো বিচার–বিশ্লেষণ করা হচ্ছে। তবে, সোহাগের আইনজীবী আজমালুল হোসেন দাবি করেছেন, ফিফা সঠিক তথ্য–প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়নি।

আর্থিক জালিয়াতির অভিযোগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন– বাফুফে‘র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফুটবলের বিশ্ব সংস্থা– ফিফা। এর পরপরই তাকে সরিয়ে দেয় বাফুফে।

মঙ্গলবার ফিফার নথিপত্র পেয়েছে বাফুফে। তা এখন বিচার–বিশ্লেষণ করা হচ্ছে বলে, বুধবার সংবাদ সম্মেলনে জানায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে, একই দিন রাজধানীর একটি হোটেলে আইনজীবীকে নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হন আবু নাঈম সোহাগ। সোহাগের বিরুদ্ধে আনা ফিফার অভিযোগ অনুমাননির্ভর বলে দাবি করেন তার আইনজীবী।

আবু নাঈম সোহাগের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে, ফিফার সদর দপ্তর জুরিখে শুনানি হয়। সেখানে উপস্থিত হয়ে, নাঈম তার ব্যাখ্যা দেন। কিন্তু ফিফা এতে সন্তুষ্ট হয়নি।

 

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।