শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফাঁসির মঞ্চ প্রস্তুত, রাতেই হতে পারে ফাঁসি

আদীব জামাল
আদীব জামাল
ফাঁসির মঞ্চ প্রস্তুত, রাতেই হতে পারে ফাঁসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ–তত্ত ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলার দুই আসামির ফাঁসির রায় বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতেই হতে পারে।

কারাসূত্রে জানা যায়, এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে তারা।

বুধবার (২৬ জুলাই) দুপুরে কয়েক দফায় শেষ করা হয়েছে ফাঁসির চূড়ান্ত মহড়াও। দেশের বহুল আলোচিত এ হত্যা মামলার দুই আসামি ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত তাহেরের কেয়ারটেকার জাহাঙ্গির আলমের ফাঁসি কার্যকর রাতেই হতে পারে।

বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে বন্দি রয়েছে, আসামি মহিউদ্দিন ও জাহাঙ্গীর। তাদের দুই জনকে ফাঁসিতে ঝুলাতে আটজন জল্লাদ প্রস্তুত।

মঙ্গলবার (২৫ জুলাই) মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন ও জাহাঙ্গিরের স্বজনরা শেষ দেখা করেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি নিখোঁজ হন অধ্যাপক ড. এস তাহের আহমেদ। ২ ফেব্রুয়ারি রাবির কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি তার ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহী মহানগরের মতিহার থানায় অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা করেন।

২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। চাঞ্চল্যকর এ মামলার বিচার শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর আদালত চারজনকে ফাঁসির আদেশ ও দুইজনকে খালাস দেন।

দন্ডিতরা হলেন– রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূ–তত্ত ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, কেয়ারটেকার জাহাঙ্গীর আলম, তার ভাই নাজমুল আলম ও নাজমুলের স্ত্রীর ভাই আব্দুস সালাম।

খালাসপ্রাপ্ত চার্জশিটভুক্ত দুই আসামি হলেন– রাবি ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী ও আজিমুদ্দিন মুন্সী।

কারা কর্তৃপক্ষের মাধ্যমে প্রায় ছয় মাস আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন আসামিরা। সে আবেদনও নাকচ করেন রাষ্ট্রপতি।

এসএ/দীপ্ত নিউজ