শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ফল প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফল প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার
ফল প্রতারক চক্রের ৪ সদস্য

ঝিনাইদহে মৌসুমি ফল প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন) রাতে ঢাকা ও মানিকগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৩ জুন) সকালে সংবাদ সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল জানান, ১৯ জুন থানায় আম ব্যবসায়ী শাহাদাৎ হোসেন বাদী হয়ে মামলা করে।

তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ হোসেন ঢাকার কদমতলীতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য শেখ সাদি ওরফে সাদেক (৪০) গ্রেফতার করে।

সাদেকের তথ্য মতে, রাজশাহীর বানেশ্বর এলাকা থেকে প্রতারক চক্রের মূলহোতা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিন তেওতা এলাকার আব্দুর রহিম মুন্সি (৪৬) সহ তার দুই সদস্যকে আম বহনকারী পিকআপসহ গ্রেফতার করে।

বাকী দুই সদস্য হলেন, রাকিব হোসেন (২৪) ও জীবন (২০) কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ঢাকা মেট্রো–ন–২৩–২৫২৫ নং এর একটি আম বহনকারী পিকআপ আটক করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল সংবাদ সম্মেলনে জানান, প্রতারক চক্র আনুমানিক ৪ লক্ষ টাকার আম আত্মসাৎ করে।

আলম/এসএ/দীপ্ত নিউজ