শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (৫ জুলাই) বেলা আড়াইটার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ফরিদপুর–বরিশাল মহাসড়কের পুকুরিয়ায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন। আহত হন আরও ১০ জন।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতেদের পরিচয় পাওয়া যায়নি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ