শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

প্রিয়াঙ্কার অভিযোগের পর এবার ঐশ্বরিয়ার সাক্ষাৎকার ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রিয়াঙ্কার অভিযোগের পর এবার ঐশ্বরিয়ার সাক্ষাৎকার ভাইরাল

বলিউডে হরহামেশাই শোনা যায় কাজ পাওয়া না পাওয়া নিয়ে অভিযোগ। এতোদিন প্রথম সারির কোনো অভিনয়শিল্পী এ বিষয়ে মুখ না খুললেও সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানালেন, ষড়যন্ত্রের শিকার হয়ে অনেক কাজ হারাতে হয়েছে তাকে। ইন্ডাস্ট্রির একটি অংশ তাকে কোণঠাসা করার চেষ্টা করেছিলো। এক পর্যায়ে তিনি বলিউড ছাড়তে বাধ্যও হয়েছেন।

প্রিয়াঙ্কার এমন অভিযোগের মাঝেই সামাজিক মাধ্যমে ভাইরাল হলো বলিউডের প্রভাবশালি পরিবারের সদস্য ও অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের পুরনো একটি সাক্ষাৎকার। তিনি ঐ ভিডিওতে বলিপাড়ার নানান ষড়যন্ত্র নিয়ে কথা বলেছিলেন। সেখানে উপস্থাপিকা শাহরুখের নাম উল্লেখ করে বলেন, ‘তোমাদের একসঙ্গে পাঁচটি ছবিতে কাজ করার কথা ছিল, তাই না অ্যাশ? বীর জারা তোমার জন্যই তো লেখা হয়েছিল।’ যাতে ঐশ্বরিয়া জবাব দেন, ‘আমার সঙ্গে কয়েকটি সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সেগুলো হচ্ছে না। কেন, সেই উত্তর আমার কাছে কখনোই ছিল না।’

এরপর উপস্থাপিকা আবারও প্রশ্ন করেন ছবি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কি তার ছিল? তাতে অভিনেত্রী জবাব দেন, ‘না এটা আমার সিদ্ধান্ত ছিল না’। সঙ্গে জানান, এ রকম ঘটনা শুধু যে তাকে বিস্মিত বা বিভ্রান্ত করেছিল তা নয়, বড় আঘাতও পেয়েছিলেন তিনি।

এরপর তাকে প্রশ্ন করা হয়, ‘এই অভিজ্ঞতা কি বলিউডে কাজ করার পদ্ধতি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে?’ জবাবে অ্যাশ বলেন, ‘এই ধরনের ঘটনা আরও সচেতন করে দেয়। বুঝিয়ে দেয় এখানে লোকজন অন্য মানুষ বা প্রোজেক্টের ওপর প্রভাব ফেলতে পারে। এটা স্পষ্ট হয়ে উঠল যে আমার সঙ্গেও এ রকম কিছু হতে পারে। আপনার সব বক্স অফিস সাফল্য বা ইন্ডাস্ট্রিতে ‘নিরাপদ অবস্থান’ থাকা সত্ত্বেও।’

ধারণা করা হয় সালমান খানের সঙ্গে ব্রেকআপের কারণেই তখন অ্যাশের হাত থেকে এসব প্রোজেক্ট বেরিয়ে যায়।

এমি/দীপ্ত