শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল চা ব্যবসায়ীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল চা ব্যবসায়ীর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় আবু সাইদ বাবু (৫৫) নামের এক চা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাশে প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুত্ব আহত হন।

নিহত ব্যবসায়ী লালমনিহাট সদর উপজেলার সাপটানা গ্রামের আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, নিহত আবু সাইদ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকানে খোলা ও প্যাকেট চা–পাতা সরবরাহ করেন। মঙ্গলবার রাতে ব্যবসায়ীদের কাছ থেকে বকেয়া টাকা উত্তোলন করে ইলেকট্রিক চার্জার বাইক যোগে বাড়ী ফিরছিলেন। পথে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু এলাকায় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে স্বজনরা রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানকৃষ্ণ দেবনাথ জানান, ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। নিহতের মামা গোলাম রব্বানী বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

 

এসএ/দীপ্ত নিউজ