শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে ফের ৭ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রশান্ত মহাসাগরে ফের ৭ মাত্রার ভূমিকম্প

২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। তবে ভূমিকম্পের পর প্রাথমিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

শনিবার (২০ মে) নিউ ক্যালেডোনিয়ার লয়ালটি দ্বীপের দক্ষিণপূর্বে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্সের খবর।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ওই এলাকার আশেপাশ আরও বেশ কয়েকবার কেঁপে ওঠে (আফটার শক)।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পটির কারণে অস্ট্রেলীয় মূল ভূখণ্ড, দ্বীপ ও অঞ্চলগুলোতে কোনো সুনামির আশঙ্কা নেই।

এর আগে, গত শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আঘাত হানে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যার জেরে সুনামি সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার গভীরে।

প্রাথমিক প্যারামিটারের ওপর ভিত্তি করে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) বিশেষ বুলেটিনে বলেছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে যেসব উপকূল রয়েছে, সেখানে বিপজ্জনক সুনামির আশঙ্কা রয়েছে।

আফ/দীপ্ত নিউজ