শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

প্রবাস ফেরত যুবককে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রবাস ফেরত যুবককে গলা কেটে হত্যা, স্ত্রী আটক
চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে প্রবাস ফেরত এমরান হোসেনকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা বেগমকে আটক করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ সার্কেল অফিস সংলগ্ন ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহত এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল বাসারের ছেলে। তিনি সৌদি আরব থেকে ছুটিতে আসেন।

পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের স্বজনরা বলছেন, ফারজানার পরকীয়ার জেরে এমরান হোসেনকে খুন করা হয়েছে।

স্ত্রী ফারজানা বেগম জানান, তাদের নিকটআত্মীয় আশেক এলাহী বাবু বাসায় ঢুকে স্বামীর সাথে হট্টগোল করে। একপর্যায়ে স্বামীর গলা কেটে সে পালিয়ে যায়।

 

ইব্রাহিম রনি/পূর্ণিমা/দীপ্ত নিউজ