শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
জাতীয়

প্রবাসী ভোটারদের জন্য ওয়ার্কশপের আয়োজন করবে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রবাসী ভোটারদের জন্য ওয়ার্কশপের আয়োজন করবে ইসি
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। (ফাইল ছবি)

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রক্সি ভোটের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। আর এটি পরীক্ষার জন্য নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ডাকা হবে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করার জন্য ডাকা হবে।

নির্বাচন কমিশনার আরও জানান, কতদিনের মধ্যে এই পদ্ধতি বাস্তবায়নযোগ্য হবে, তা আগামী ১৫ এপ্রিলের মধ্যেই জানানো সম্ভব হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রক্সি ভোটিং চালুর জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন এবং তাদের জন্য একজন নমিনি নির্ধারণ করতে পারবেন। নির্ধারিত সেই ব্যক্তি দেশে থেকে ভোট দিতে পারবেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন, যাদের বড় অংশ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। এই বিশাল জনগোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হলে তা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। তবে, প্রক্সি ভোটিং ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে।