শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানালেন শাকিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানালেন শাকিব খান

ঈদের ছুটিতে সবাই চান প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে। কিন্তু যারা প্রবাসী তাদের অনেকেরই এ সৌভাগ্য হয় না। এবার প্রবাসীদেরকে ঈদ শুভেচ্ছা জানালেন ঢাকাই সুপারস্টার শাকিব খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেগাস্টার শাকিব খান প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এর পেজ থকে এক পোস্ট দিয়ে প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে।

পোস্টে লেখা হয়, ‘অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য অবদান রাখা সকল প্রবাসী ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার ও আপনার পরিবারদেরকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।’

কমেন্ট বক্সে আবু জাফর মজুমদার নামে এক নেটিজেন লিখেছেন, সকল প্রবাসী ভাই–বোনদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

অন্যজন লিখেছেন, ‘তাকাবালাল্লাহু মিন্না ওয়ামিনকুম। দেশ –বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।’

প্রসঙ্গত, পবিত্র ঈদুল ফিতরে শাকিব অভিনীত দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। একটি হলো ‘বরবাদ’। অন্যটি হলো ‘অন্তরাত্মা’।

 

এসএ