শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াতের ইফতারের দাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াতের ইফতারের দাওয়াত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় তারা প্রধানমন্ত্রীকে দলের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। এদিন মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাক্ষাতকালে নেতারা ওই ইফতার আয়োজনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে দাওয়াত দেন।