প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’–এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রবিবার (১৪ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে বসে নতুন অর্থবছর (২০২৬–২০২৭)-এর জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’–এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের ২৬ জন সদস্য।
বিকাল ৩টায় শুরু হওয়া অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে ধারণ করে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
এসএ