শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চক্রান্ত শুরু হয়েছে: রাশেদ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চক্রান্ত শুরু হয়েছে: রাশেদ খান
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া ও চীন সফরকে কেন্দ্র করে নতুন চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া ও চীন সফরকে কেন্দ্র করে একটি মহল নতুন করে চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাশেদ খান বলেন, “বিরোধীদল প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে ৭ দিনের মধ্যে সরকার নামিয়ে দেবে। অথচ গত জুলাইয়ের (গণঅভ্যুত্থানের) আগে তাদের মগবাজার অফিসে তালা ঝুলানো ছিল।”

তিনি আরও বলেন, “তারা নির্বাচনের আগে বলেছিল গাড়ি–বাড়ি চায় না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, এখন তাদের মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনও লাগে।”

বিএনপিকে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ রাজনৈতিক দল হিসেবে দাবি করে রাশেদ খান বলেন, “বিএনপি কখনই দেশে কোনো সাম্প্রদায়িক অবস্থা বা অস্থিরতা সৃষ্টি করেনি। সব রাজনৈতিক দলের জন্যই বিএনপি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য দল।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।