শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুইয়ার।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি। এসময় দায়িত্ব পালনকালে সার্বিক সহায়তা দেয়ার জন্য বাংলাদেশের জনগণ ও সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেরেমি ব্রুইয়ার।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় করার ক্ষেত্রে ভূমিকা রাখায় অস্ট্রেলিয়ার বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

ভবিষ্যতে বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ আরো বাড়াতে কাজ করার জন্য জেরেমি ব্রুইয়ারকে আহবান জানান তিনি।

 

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ 

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More