শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় সাতক্ষীরায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় সাতক্ষীরায় মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহষ্পতিবার (২৫ মে) সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ–সভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের সহকারি পাবলিক প্রসিকিউটর বাদী হয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন।

মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর মামলটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে যে, গত ১৯ মে শুক্রবার রাজশাহীর পুটিয়ায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে ও পদত্যাগ করার জন্য যা করার দরকার তাই করা হবে‘ বলে মন্তব্য করেন। স্বাধীন দেশের নির্বাচিত সরকার প্রধানকে এভাবে হত্যার হুমকি দেশ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর।

মামলায় অ্যাড.আব্দুল লতিফসহ ১১ জনকে সাক্ষী করা হয়েছে।

 

রঘুনাথ খাঁ/এমি/দীপ্ত নিউজ