শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

প্রধানমন্ত্রীকে জীবননাশের হুমকি বিএনপি নেতার রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধানমন্ত্রীকে জীবননাশের হুমকি বিএনপি নেতার রিমান্ড মঞ্জুর

প্রধানমন্ত্রীকে জনসভায় প্রকাশ্যে হত্যার হুমকির দায়ে গ্রেপ্তার রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদের ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে সাতক্ষীরা আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় চাঁদকে কারাগার থেকে আদালতে আনা হলে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারক হাকিম জিয়ারুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইকবাল হোসেনের ৫ দিনের রিমান্ডের আবেদন শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. তামিম আহমেদ সোহাগ। অন্যদিকে আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. কামরুজ্জামান ভুট্টো ও এ্যাড. এসএম আকবর আলী।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন দুই দিনের রিমাণ্ড মন্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে চাঁদকে ২৩ জুলাই থেকে সাতক্ষীরা কারাগারে রাখা হয়।

উল্লেখ্য, ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে জনসভায় জীবননাশের হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মামলা হবার পর ২৫ মে সাতক্ষীরায় একটি মামলা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাড সাইদুজ্জামান জিকো। এই মামলায় আজ আবু সাইদ চাঁদকে রিমান্ডে নেওয়া হয়েছে।

রঘুনাথ খাঁ/এসএ/দীপ্ত নিউজ