রাজধানীতে চালু হওয়ার প্রথম দিনেই নারীদের জন্য নির্ধারিত ‘পিংক বাসে’ ধাক্কা দিয়েছে বলাকা বাস।
মঙ্গলবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে। এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে পুলিশ।
জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরু করার পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে।
ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করে।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়ার বিষয়টিও এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য।