
যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হলেন কেইশা ল্যান্স বটমস

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস।
মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ‘গভর্নর‘ নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে জর্জিয়ার প্রথম নারী গভর্নর হিসেবেও দায়িত্ব নিতে যাচ্ছেন আটলান্টার সাবেক এই মেয়র।
রিপাবলিকান প্রার্থী ও ব্যবসায়ী রিক জ্যাকসন‘কে হারিয়ে জয় পেয়েছেন কেইশা ল্যান্স বটমস।
নির্বাচনে কিশা ল্যান্স পেয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ২৮৩ ভোট, যা মোট ভোটের ৫৪ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে, জ্যাকসন পেয়েছেন ১৬ লাখ ৩০ হাজার ৫২ ভোট বা ৪৫ দশমিক ৫২ শতাংশ।
জর্জিয়া অঙ্গরাজ্যের জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে নির্বাচনে অংশ নিয়েছিলেন রিক জ্যাকসন। প্রচারণায় তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় করেন।
উল্লেখ্য, ৫৬ বছর বয়সি বটমস এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং হোয়াইট হাউসের ‘অফিস অব পাবলিক এনগেজমেন্ট’–এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, কিশা ল্যান্স বটমসের এই জয়ের মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা জর্জিয়া রাজ্যের গভর্নর পদ ডেমোক্র্যাটদের দখলে গেল। ১৯৯৮ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটিতে গভর্নর নির্বাচনে জয় পেল ডেমোক্রেটিক পার্টি।








