শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

প্রথমবার মায়ের বাড়িতে রাজ্য, যা বললেন পরীমণি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথমবার মায়ের বাড়িতে রাজ্য, যা বললেন পরীমণি
হেলিকপ্টারে চড়ে সন্তান রাজ্যকে নিয়ে উড়াল দিয়েছেন পরী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি তার একমাত্র পুত্র রাজ্যকে নিয়ে প্রতিনিয়তই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। কখনও রাজ্যের খাওয়ার ছবি, কখনও ঘুম কিংবা খেলার ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও ও বেশ কিছু ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। যেখানে দেখা যায় হেলিকপ্টারে চড়ে সন্তান রাজ্যকে নিয়ে উড়াল দিয়েছেন পরী।

অভিনেত্রীর পরনে রয়েছে, সাদা রঙের একটি সেলোওয়ার কামিজ, সঙ্গে পড়েছেন ম্যাচিং কানের দুল এবং চোখে একটি সানগ্লাস। আর রাজ্যের পরনে রয়েছে একটি হলুদ রঙের টি–শার্ট।

ক্যাপশনে লিখেছেন, পুরো ফ্লাইটেই মায়ের কানের দুল নিয়ে খেলতে খেলতেই ঘুমিয়েছিলেন সে। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি ইমোজিও।

এর আগে শুক্রবার (২৪ মার্চ) রাজ্যকে নিয়ে প্রথমবার মায়ের বাড়িতে বেড়াতে যান পরীমণি। সেই ভিডিওতেও ভক্তরা দারুণ ভালবাসা দিয়েছে।

আফ/দীপ্ত সংবাদ