শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকা সংঘর্ষে অপু পাল (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

অপু জেলার কালিহাতি উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে জড়ো হন সনাতন ধর্মালম্বীরা। একপর্যায়ে আনুমানিক সাড়ে ৪টা ৫টার দিকে নৌকার স্পিড বেশি থাকার ফলে দুটি নৌকা সংঘর্ষ হয়। এতে অপুসহ কয়েকজন আহত হন।

তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ