শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

প্রকাশ্যে হরিণের মাংস বিক্রি, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রকাশ্যে হরিণের মাংস বিক্রি, গ্রেপ্তার ২

 

বাগেরহাট পূর্ব সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে হরিণ শিকার এবং বাজারে এসে প্রকাশ্যে হরিণের মাংস বিক্রির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে রামপাল উপজেলার গিলাতলা বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের শওকত সরদার ও রামপাল উপজেলার চাকশ্রী এলাকার শেখ হেকমত আলী।

রামপাল থানার ওসি আশরাফুল আলম জানান, আসামিরা সুন্দরবনে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ঢুকে হরিণ হত্যা করে এবং মাংস গিলতলা বাজারে প্রকাশ্যে বিক্রি করছিল এমন সংবাদের ভিওিতে ঘটনাস্থলে গিয়ে হরিণের মাংসসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামিদের কাছ থেকে সাড়ে ৬ কেজি হরিণের মাংস এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রামপাল থানার মামলা শেষে দুজনকে বাগেরহাট আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

এসএ/দীপ্ত নিউজ