শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

প্যারিসে নির্মাণ করা হয়েছে বামন আইফেল টাওয়ার ‘আইফেলা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্যারিসে নির্মাণ করা হয়েছে বামন আইফেল টাওয়ার ‘আইফেলা’
আইফেল টাওয়ার ও আইফেলা

ফ্রান্সের প্যারিসে নির্মাণ করা হয়েছে আরেকটি আইফেল টাওয়ার। তবে, আকারে বেশ ছোট।

বামন আইফেল টাওয়ারটি তৈরি করেছেন শিল্পী ফিলিপ মেনড্রন। টাওয়ারটির নাম দেওয়া হয়েছে ‘আইফেলা‘।

স্থাপন করা হয়েছে আসল টাওয়ারের কাছে– চ্যাম্প ডি মার্সে। প্যারিসে শোভা পাচ্ছে ১০৪ ফুট উচ্চতার এই বামন আইফেল টাওয়ার। এটার চেয়ে মূল টাওয়ার ১০ গুণ বড়। মূল টাওয়ারের পাশাপাশি এটি দেখতেও ভিড় করছেন অনেকে।

টাওয়ার দেখতে আসা ব্রুনা পলিসেনি বলেন, ‘রেপ্লিকাটিও বেশ সুন্দর। আমরা দুটোর সামনে দাঁড়িয়ে ছবি তুলেছি। সবাইকে বলতে পারব দুটো আইফেল টাওয়ার একসাথে দেখেছি।’

আইফেলা তিন হাজার নয়শ বড় এবং নয় হাজার ছোট ধাতব টুকরা দিয়ে তৈরি।

আরেক দর্শক সাবরিনা বলেন, ‘আমি এই প্রথম আইফেল টাওয়ার দেখতে এসেছি। কি সৌভাগ্য একটির দামে দুটি টাওয়ার দেখতে পেয়েছি।’

ছোট এই আইফেল টাওয়ার ১০ এপ্রিল পর্যন্ত সবাই দেখতে পারবেন।

আফ/দীপ্ত সংবাদ