শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধন ৯২ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধন ৯২ হাজার ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত নাগরিকদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগে এখন পর্যন্ত ৯২ হাজার ৩৮৫ জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৫৪৪ জন এবং নারী ভোটার ১৪ হাজার ৮৪১ জন।

রবিবার (৩০ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ([https://portal.ocv.gov.bd/report/by-country](https://portal.ocv.gov.bd/report/by-country)) প্রকাশিত তথ্যে এ তথ্য পাওয়া গেছে।

এবারই প্রথমবারের মতো আইটি–সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক। ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে। শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এসব দেশ মিলিয়ে মোট নিবন্ধন করেছেন ৮৬ হাজার ১৩২ জন প্রবাসী।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।