শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

পোশাকশ্রমিকদের মজুরি ১৮ থেকে ২৪ হাজার করার প্রস্তাব দিয়েছে সিপিডি

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
পোশাকশ্রমিকদের মজুরি ১৮ থেকে ২৪ হাজার করার প্রস্তাব দিয়েছে সিপিডি
ছবি: সিপিডি

পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মাসে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে প্রস্তাবের বিস্তারিত তুলে ধরা হয়।

এ প্রস্তাব তৈরির আগে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেছে সিপিডি। মালিকপক্ষের সঙ্গে বৈঠকে ক্রেতাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন সিপিডি নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ড. নাজনীন আহমেদ বলেন, ৩টি পৃথক দৃষ্টিকোণ থেকে হিসাব করে মজুরির এ প্রস্তাব তৈরি করা হয়েছে। এগুলো হলো— মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, শ্রমিকদের দারিদ্র্যসীমার ওপরে রাখা এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয়।

তিনি বলেন, ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের পর থেকে মূল্যস্ফীতি বিবেচনায় নিলে বর্তমান সময়ে ওই মজুরির সমমূল্য দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। তবে ৪ সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে একজন উপার্জনকারীর মাসিক মজুরি যথাক্রমে ১৮ হাজার ৫৭৮ ও ২৪ হাজার ২০৪ টাকা হওয়া প্রয়োজন।

দারিদ্র্যসীমার ওপরে পরিবারকে রাখতে মজুরি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে নির্ধারিত শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা এবং পরবর্তী মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়া হয়েছে।

সিপিডি হিসাবে, চার সদস্যের একটি পরিবারের বর্তমান উচ্চ দারিদ্র্যসীমা ২৯ হাজার ৩৫৩ টাকা। পরিবারে গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।

অন্যদিকে, একটি পরিবারের ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় হিসাব করতে খাদ্য, পোশাক, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা, যোগাযোগ, বাসস্থান, জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের খরচ বিবেচনায় নেওয়া হয়েছে।

সিপিডি হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারের মাসিক খাদ্য ব্যয় ১৪ হাজার ১৫৪ টাকা, অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ১২ হাজার ২৬৭ টাকা এবং বাসাভাড়া ১০ হাজার টাকা। জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের জন্য আরও ১ হাজার ৮২১ টাকা ধরলে পরিবারের মোট মাসিক ব্যয় দাঁড়ায় ৩৮ হাজার ২৪৩ টাকা। পরিবারে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি বোর্ড গঠন হলেও এর সিদ্ধান্ত যথাসময়ে কার্যকর হবে কি না, তা নিয়ে শ্রমিকদের মধ্যে আস্থার সংকট ছিল। একধরনের ‘ট্রাস্ট ডেফিসিট’ বা বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছিল।

তিনি বলেন, বিভিন্ন গ্রেডে কীভাবে মজুরি নির্ধারণ করা হবে, সেই পদ্ধতিও আরও স্পষ্ট হওয়া প্রয়োজন। শুধু মজুরি বোর্ড গঠন করে মালিক ও শ্রমিকপক্ষকে আলোচনায় বসিয়ে মাঝামাঝি একটি সিদ্ধান্ত দেওয়াই সরকারের দায়িত্ব হতে পারে না। মজুরি নির্ধারণে সরকারেরও সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন।