শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দায়িত্ব পালনকালে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দায়িত্ব পালনকালে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
পোলিং অফিসার মো. মুজাহিদুল ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (৫০) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (কেন্দ্র নং–৫১) এ ঘটনা ঘটে।

মোজাহিদুল ইসলাম সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের মৃত গোলাম মওলার ছেলে। তিনি পানিশ্বর ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।

ভোটকেন্দ্র সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পোলিং অফিসার মুজাহিদুল ইসলাম। পরে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে নিয়োজিত অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান,

হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসক ধারণা করছেন, স্ট্রোক করার কারণে তার মৃত্যু হয়েছে।

 

এসএ