শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘পেন বাংলাদেশ’ নতুন সভাপতি সামসাদ, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘পেন বাংলাদেশ’ নতুন সভাপতি সামসাদ, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন

লেখক ও সাহিত্যিক, ব্লগার ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন ইন্টারন্যাশনাল’–এর বাংলাদেশ শাখা ও ‘পেন বাংলাদেশ’–এর ২০২৫ সালের নবনির্বাচিত কমিটিতে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সামসাদ মোর্তুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কবি জাহানারা পারভীন।

শনিবার (১২ জুলাই) সংগঠনটির বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন এ কমিটি ২০২৫–২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সহসভাপতি পদে পারভেজ হোসেন, মুহম্মদ মুহসিন ও শামীম রেজা; যুগ্ম সম্পাদক পদে হামিম কামরুল হক ও মহসিন হাবীব; কোষাধ্যক্ষ পদে লাভলী তালুকদার; প্রচার সম্পাদক পদে শরাফত হোসেন এবং অফিস সম্পাদক পদে জাহিদ সোহাগ নির্বাচিত হয়েছেন।

‘পেন বাংলাদেশ’ ২০২৫ কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিরা পারভীন, মুহাম্মদ মহিউদ্দিন, সুরাইয়া ফারজানা হাসান, শাহেদ কায়েস ও ওয়াসীম পলাশ।

উল্লেখ্য, ‘পেন বাংলাদেশ’ বিগত কমিটি সভাপতি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ। সাধারণ সম্পাদক ছিলেন কথা–সাহিত্যিক মুহাম্মদ মহিউদ্দিন।

প্রসঙ্গত, দেশ ভাগের পর ১৯৪৮ সালে যাত্রা শুরু করে পেন ইন্টারন্যাশনাল শাখা ‘পাকিস্তান পেন’। ওই সময় এর সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নামকরণ করা হয় ‘পেন বাংলাদেশ’।

 

এসএ