শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

পুলিশের হাতে গ্রেপ্তার উরফি জাভেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুলিশের হাতে গ্রেপ্তার উরফি জাভেদ

খোলামেলা পোশাকের কারণে বহুবার বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী উরফি জাভেদ। এবার এই পোশাকের কারণেই মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিও দেখা যায়, একটি ক্যাফের বাইরে উরফিকে টেনে নিয়ে যায় দু’জন নারী পুলিশ।

এতে, উরফি থানায় নেয়ার কারণ জিজ্ঞেস করলে এক পুলিশ সদস্য বলেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’ তাদের বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলেন ওই দুই পুলিশ সদস্য। এর পরেই উরফিকে গ্রেফতারের জল্পনা উঠেছে।

তবে তাকে সত্যিই গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যম।

জানা গেছে, ‘ভাইরাল ভায়ানি’ নামের একটি পরিচিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সেটা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে নেটদুনিয়া। উরফির গ্রেপ্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্তদের একাংশ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ